২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

গোলদিঘীর পাড়ে দুর্গোৎসবের উদ্বোধন করবেন ওবায়দুল কাদের

প্রেস বিজ্ঞপ্তিঃ আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার মহাষষ্ঠির মাধ্যমে এই পূজার আনুষ্ঠিকতা শুরু হবে। এদিন মঙ্গলবার সকাল ১০ টায় কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়স্থ ইন্দ্রসেন দুর্গাবাড়ি থেকে জেলার সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দ, কক্সবাজার সদর ও কক্সবাজার পৌর পূজা কমিটির সকর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং কক্সবাজার পৌরসভার আওতাধীন কর্মকর্তা এবং সদস্যবৃন্দ ও পূজার সহিত সংশ্লিষ্ট পুরোহিত, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দকে যথাসময়য়ে শারদীয় দুর্গাপাূজার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ এবং সাধারণ সম্পাদক বাবুল শর্মা বিশেষভাবে অনুরোধ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।