মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

গোমাতলীতে ভাতিজার দা‘র কুপে চাচার মৃত্যু

শেয়ার করুন


কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীতে বসতবাড়ির পুকুর দখলের জের ধরে ভাতিজার দায়ের কুপে চাচা মোহাম্মদ নুরুল আলম (৫০) এর মৃত্যু হয়েছে। ৮ দিন পর গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে বর্ণিত ইউনিয়নের পশ্চিম গোমাতলী চর পাড়া গ্রামের মৃত আব্দু শুক্কুরের পুত্র। বৃহস্পতিবার বাদে মাগরিব তার জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, গত ৫ এপ্রিল বসতবাড়ির পাশের পুকুর দখলের ঘটনায় চাচা ভাতিজার সংঘর্ষ হয়। এসময় নুরুল আলমের ভাতিজা কামাল ও রুবেলের নেতৃত্বে বেশ কজন যুবক নুরুল আলমকে মারধর করে মাথায় দা‘র কুপ দেয়। ঘটনাস্থলে সে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশিষ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন জনি মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন