৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

গুজব সৃষ্টিকারীদের প্রশাসনের হাতে তুলে দিন : কাদের

আতঙ্কিত না হয়ে ধৈর্যের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে, গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করতে প্রশাসনকে অবহিত করারও আহ্বান জানান তিনি।

কাদের বলেন, আপনারা কোনো অবস্থাতেই আতঙ্কিত হবেন না। ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশ প্রেম নিয়ে একযোগে আমাদের সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।

তিন বলেন, গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রশাসন ও সেনাবাহিনীকে অবহিত করুন। এ ধরনের গুজব শুধু সঙ্কটকে আরও ঘূর্ণাবর্ত করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।