৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

গুজব প্রতিরোধে মাঠে কক্সবাজার জেলা ছাত্রলীগ

ছেলেধরা গুজব ও গণপিটুনিতে হত্যা প্রতিরোধে মাঠে নেমেছে কক্সবাজার ছাত্রলীগ। বুধবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অভিভাবক, পথচারী ও বিভিন্ন  শ্রেণি পেশার মানুষের মাঝে কয়েক হাজার লিফলেট বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন বলেন, নেতাকর্মীদের নিয়ে সকাল থেকেই শহরের প্রায় সব স্কুলের সামনে লিফলেট বিতরণ করেছি। গুজব প্রতিরোধে করণীয় সমূহ লিফলেটে লেখা আছে।

এছাড়াও গুজব ছড়িয়ে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম ব্যাহত করার ষড়যন্ত্র সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করি। গুজবের শিকার হলে করণীয় সম্পর্কেও তাদের অবগত করেছি। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নির্দেশে এই কার্যক্রম শুরু করেন বলে জানান তিনি।
তিনি বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে বলে একটি কুচক্রি মহল রূপকথার গল্পের মত গুজব ছড়াচ্ছে। এটি দেশের শান্তি ও অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র। এজন্য গুজবে কান না দিতে এবং ছেলেধরা, গলাকাটা ও রক্ত নিয়ে যাবে এসব গুজব থেকে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছি আমরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।