২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

গাড়ি আমদানির জন্য ‘ডেডিকেটেড বন্দর’ গড়ে তোলা হবে : শাজাহান খান

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, গাড়ি আমদানির জন্য ‘ডেডিকেটেড বন্দর’ গড়ে তোলা হবে।

তিনি আজ তার মন্ত্রণালয়ের অফিস কক্ষে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, বাংলাদেশের স্থলবন্দরগুলোর বিশেষ করে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ ও হিলির আধুনিক সুবিধা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে।

ভারত থেকে গাড়ি আমদানির ক্ষেত্রে বেনাপোল বন্দরের কাছাকাছি একটি ‘ডেডিকেটেড স্থলবন্দর’ গড়ে তোলা অথবা বিদ্যমান কোন বন্দরকে শুধুমাত্র গাড়ির জন্য ‘ডেডিকেটেড স্থলবন্দর’ হিসেবে নির্দিষ্ট করে দেয়ার ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আইবিসিসিআই-এর সভাপতি তাসকিন আহমেদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন :- সংগঠনের সহ-সভাপতি জোতিব্রত ব্যানার্জী, সচিব ও সিইও জাহাঙ্গীর বিন আলম এবং আমদানি-রফতানি সাব-কমিটি চেয়ারম্যান মতিয়ার হোসেন।
মন্ত্রী প্রতিনিধিদলের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।