২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

গর্জনিয়ার অসুস্থ আ.লীগ নেতার খোঁজখবর নিতে বাড়িতে উপজেলা আ.লীগের সভাপতি


রামুর বৃহত্তর গর্জনিয়ার প্রয়াত প্রেসিডেন্ট ইসলাম মিয়া চৌধুরীর বড় ছেলে, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ চৌধুরীর অসুস্থ্যতার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে ছুটে যান, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
গত শুক্রবার রাতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের একঝাক নেতাকর্মী নিয়ে তিনি বোমাংখিলস্থ নিজ বাড়িতে গিয়ে সুলতান আহমদ চৌধুরীর সঙ্গে নানা বিষয়ে কুশল বিনিময় করেন। এসময় প্রিয় নেতা সোহেল সরওয়ার কাজলকে কাছে পেয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।
কুশল বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, গর্জনিয়া ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তৈয়ব উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হানিফ বিন নজির, নুরুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, ইউনুছ রানা চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আকতার কামাল, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউছুফ, সহসভাপতি হাবিব উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শংকর শর্মা, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম সিকদার, নূর আহমদ, নাজের নূর ফাইন্ডেশনের নির্বাহী পরিচালক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এহেছান উল্লাহ, গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শাহরান চৌধুরী মারুফ প্রমূখ।
উল্লেখ্য, রামু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান আহমদ চৌধুরী সাম্প্রতিক সময়ে স্ট্রোক করেন। পরে ঢাকার একটি উন্নতমানের হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।