১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

খুরুস্কুলে সহপাঠীর লাঠির আঘাতে নিহত ১

 


কক্সবাজার সদরের খুরুস্কুলে সহপাঠীর লাঠির আঘাতে নিহত হয়েছে সাইফুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোমবার বেলা ৩টার দিকে পটিয়ায় তার মৃত্যু হয়। সে খুরুস্কুল রুহুল্যারডেইল এলাকার নুরুল ইসলামের পুত্র ও খুরুস্কুল উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র। এঘটনায় ঘাতকের মাকে আটক করেছে পুলিশ।
খুরুস্কুল ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন জানান, তিন মাস আগে নিহত সাইফুল ইসলাম ও তার সহপাঠী আরিফ হোসেনের বাগবিতন্ডা হয়। এই ঘটনার জের ধরে রোববার বেলা ২টার দিকে স্কুল থেকে ফেরার পথে ইউনিয়নের ফকির পাড়ায় সাইফুল ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে আরিফ হোসেন। এতে গুরুতর আহত হয় সাইফুল ইসলাম। ওইদিন তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক আরিফ হোসেন ইউনিয়নের ফকিরপাড়ার আনোয়ার হোসেন মাঝির পুত্র।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি (পরিদর্শক) মাইন উদ্দীন জানান, এ ঘটনায় ঘাতক আরিফ হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার মা শানু বেগম আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।