২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

খুরুশকুল আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

খুরুশকূলে ৪৪০৯ পরিবারের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি গতকাল শনিবার ওই প্রকল্পের মাটি ভরাটের কাজ, সংযোগ সড়ক ও প্রল্পর আভ্যন্তরীন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে খুরুশকূল আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের সার্বিক অবস্থা তুলে ধরেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। এসময় আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পটি স্বয়ংসম্পূর্ণ হলে এখানে নির্মিত হবে ৫ তলা বিশিষ্ট ১৩৭টি ভবন ও শেখ হাসিনা টাওয়ার নামে ১০ তলা বিশিষ্ট ১টি সুউচ্চ ভবন। নির্মিত ভবনগুলোতে পুনর্বাসন করা হবে ৪৪০৯টি পরিবারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প। কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের লক্ষ্যে বিমান বন্দরটি সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে লক্ষ্যে বিমান বন্দরের আশে পাশের এলাকায় সরকারি খাস জমিতে বসবাসরত বাসিন্দাদের স্থানান্তরের প্রয়োজন হয়।
গতকাল শনিবার ১ জুলাই শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী খুরুশকূল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মোঃ আবদুর রহমান, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।