২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

খুটাখালী ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলণ ও ইফতার মাহফিল গত শুক্রবার স্থানীয় গর্জনতলী নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে মো: খালেদ মুর্শেদ এর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন কানন ও শাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আকিবুল ইসলাম। সম্মেলনে আমন্ত্রিত প্রধান অতিথি হিসাবে ছিলেন ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জাফর আহমদ। উদ্ভোধক হিসাবে ছিলেন খুটাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাষ্টার ফখরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাষ্টার বশিউর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি নুরুদ্দোজা জনি, খুটাখালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি মেম্বার, খুটাখালী বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, খুটাখালী ইউনিয়ন যুবদল আহ্বায়ক আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদল সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন লালটু, খুটাখালী ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ শুক্কুর মেম্বার, ইউনিয়ন যুবদল সদস্য সচিব প্রফেসর ইদ্রীস, খুটাখালী ছাত্রদল সভাপতি শীষ মোহাম্মদ রাসেল বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে সাবেক ছাত্রদল সভাপতি হাবিব হাসান চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মো: একরাম, আবদুল খালেক বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন যুবদলের আলী আহমদ, ইসলাম আহমদ, আবছার , আমিন, মুফিজ, রেজাউল করিম, জসিম, আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের শহিদুল ইসলাম, আবদুর রহমান, কামাল উদ্দিন, নুরুল আলম, মো: ইউনুছ, আবদুল মালেক, মুহি উদ্দিন, নুরুল আমিন, মো: শাহিন, হেলাল উদ্দিন, জামাল উদ্দিন, মো: মিয়া, মোবারক, জয়নাল আবেদীন, আবদুল হামিদ প্রমুখসহ অঙ্গ সংগঠনের প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দল নেতা মো: আবদুল খালেকের সার্বিক সহযোগীতায় ঐ দিন উপস্থিত সকলকে ইফতার পরিবেশন করা হয়। পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ৪ নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন খালেদ মুর্শেদ সভাপতি, নুরুল আলম সিনিয়র সহ সভাপতি, আব্দুর রহমান সহ সভাপতি, কামাল উদ্দিন সাধারণ সম্পাদক, আবদুল মালেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: ইউনুছ সাংগঠনিক সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।