১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

খুটাখালীতে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

চকরিয়া উপজেলার খুটাখালীতে গলায় ফাঁস লাগিয়ে তানজিনা আকতার (২৭) নামে ৩ সন্তানের জননী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার গভীর রাতে ইউনিয়নের পাগলিরবীল কোনাপাড়া গ্রাম এলাকায় ঘটে এ ঘটনা। সে ইউনিয়নের পাগলিরবীল কোনাপাড়া গ্রামের আব্দুল আলীমের স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিগত ছয় মাস পূর্বে মহেশখালী উপজেলার ধলঘাটা থেকে সপরিবারে এসে বর্ণিত স্থানে বসবাস করে আসছে আব্দুল আলীম। তার ছোটবোন দীর্ঘ সময় অসুস্থ হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সোমবার রাত্রে ছোটবোনের চিকিৎসা খরচাধি নিয়ে বাড়িতে স্বামী-স্ত্রী ঝগড়া হয় এবং ওই রাতেই স্বামী আব্দুল আলীম সদর হাসপাতালে চলে যায়। পরদিন সকালে সন্তানরা তাদের মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি করতে থাকলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশের এসআই গৌবিন্দ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোট তৈরী করে মর্গে পাঠিয়েছেন। ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম উল্লাহ আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।