১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

খুটাখালীতে শুরু বলীখেলার নামে জমজমাট জুয়ার আসর

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে চলছে জমজমাট জুয়ার আসর। প্রশাসনের দৃষ্টির অন্তরালে ইউনিয়নে ৮নং ওয়ার্ড ফুলছড়ী চন্দ্রবিন আগা নামক স্থানে (নতুন অফিস বাজারের উত্তর পূর্বে) চলছে বলীখেলার নামে এ অপকর্ম। সোমবার থেকে শুরু হয়েফে বলিখেলার নামে জমজমাট জুয়াখেলা। এতে জড়িত রয়েছে স্থানীয় প্রভাবশালীর চক্র। ইতিপূর্বে উপজেলা প্রশাসনের অভিযানে জুয়ার আসরগুলো গুড়িয়ে দিলেও মোটা অংকের মিশনে পূনঃরায় চালিয়ে যাচ্ছে জুয়ার আসরগুলো।
স্থানীয় খুটাখালী ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা জানিয়ে বলেন সপ্তাহ খানেক আগেও আইনের সহায়তায় বলিখেলা নামের জুয়ার আসরটি ভেঙ্গে দিয়েছিলাম। এখন তারা আবার শুরু করেছে দেখছি।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, তারা আমার কোন কথাই শুনছেন না। এর আগেও উপজেলা প্রশাসন সহ ভেঙ্গে দিয়েছিলাম জুয়া খেলাগুলো। এখন আবার শুরু করলে আমি আর কি করতাম।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযানের পর নতুন করে বলিখেলা নামক জুয়া খেলার কথা কেউ জানায়নি। এব্যপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এতে কাউকে ছাড় দেওয়া হবে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।