১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

খুটাখালীতে দপ্তরী নিয়োগ নিয়ে প্রতারণা!

চকরিয়া উপজেলার খুটাখালীতে স্কুলের দপ্তরী নিয়োগ নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারকের বিরুদ্ধে সংশ্লিষ্ট স্কুল কমিটি ও উপজেলা শিক্ষা অফিসার বরবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ বহলতলী সাইক্লোন সেল্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি একই এলাকার মৃত ফজল করিমের পুত্র নুরুল আবচার পার্শ্ববর্তী ৪ নং ওয়ার্ডের বাককুমপাড়ার বাসিন্দা আব্দু শুক্কুরের স্ত্রী প্রতিবন্ধী খালেদা বেগমকে নানা চলছাতুরী করে তার পুত্র শবেবরাতকে স্কুলের দপ্তরী নিয়োগদানের প্রলোভন দেয়। উভয়ের কথা মতে প্রাথমিকভাবে খরচের জন্য বিভিন্ন দপে খালেদা ২৯ হাজার টাকাও প্রদান করেন। একপর্যায়ে নুরুল আবছার খালেদাকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পরিচয় দিয়ে তার ছেলেকে স্কুলের দপ্তরী (চাকুরী) দেয়ার আশ্বাস দেয়। এ সুযোগে আবছার তাদের ঘরে যাতায়ত করেন এবং বিভিন্ন সময় নানা কথাবার্তা বলে কালক্ষেপন করেন। বিষয়টি খালেদার সন্দেহ হলে গত ৮ মার্চ স্কুল পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
দক্ষিণ বহলতলী সাইক্লোণ সেল্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু তৈয়ব অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যানেজিং কমিটির সহ সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে দপ্তরী নিয়োগ নিয়ে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা নুরুল আবছার গ্রহণ করেছেন বলে স্বীকার করেছেন। তবে গত ২২ মার্চ ম্যানেজিং কমিটির সভায় তিনি উপস্থিত না হওয়ায় সর্বসম্মতিক্রমে ভূক্তভোগী মহিলার টাকা ফেরৎ দেয়ার জন্য আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভূক্তভোগী খালেদা বেগম জানায়, প্রতারণা করে নুরুল আবছার তার কাছ থেকে টাকা আদায় করেছে। তার পুত্র দপ্তরী নিয়োগদানের কথা বলে মূলত তাদের ঘরে যাতায়ত করত। এ সুযোগে পুত্র শবে বরাতকে চাকুরীর প্রলোভন দিয়ে পুত্রবধুর শ্লীলতাহানির চেষ্টাও চালায় আবছার । তিনি প্রতারক আবছারের শাস্তি দাবী করে টাকা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।