৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

খুটাখালীতে আশা এনজিও সংস্থার দিনব্যাপী প্রশিক্ষণ

চকরিয়া উপজেলার খুটাখালীতে আশা এনজিও সংস্থার উদ্যোগে ব্যবস্থাপনা প্রশিক্ষণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত কর্মশালাটি বিকাল ৫ টা নাগাদ শেষ করা হয়। আশা খুটাখালী শাখা ম্যানেজার মো: শরিফুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন আশা ডুলাহাজারা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো: ইয়াকুব। প্রশিক্ষণ কর্মশালায় আশা অনুমোদিত ৩০ টি দলের প্রায় ২৫ জন নারী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে বিভিন্ন দলের সভানেত্রী, সেক্রেটারী ও ক্যাশিয়াররা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিউটি দলের কামরুন্নাহার, শিশির দলের রাবেয়া বাহাদুর, মাদুরী দলের সামিনা, অপুর্ব দলের আনোয়ারা, শুভ যাত্রা দলের মাশুকা, বলাকা দলের শামসুন্নাহার, দিশারী দলের রুনা বালা, বনফুল দলের আসমা, জুনাকী দলের রাশেদা, নিশীতা দলের নূর জাহান ও কানন দলের রাশেদা দলীয় হিসাব নিকাশ ও দল ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে প্রশ্ন রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।