২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

খালেদা মুখে ইসলামের কথা বললেও তার অন্তরে ধর্ম নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এটা প্রমাণিত যে খালেদা জিয়া মুখে ইসলামের কথা বললেও তার অন্তরে ধর্ম নেই। তাই কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তা খালেদা জিয়ার গাত্র জ্বালার কারণ হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়ার দিলের ভেতর পাকিস্তান। যেহেতু তিনি পাকিস্তানী গাদ্দারিতে বিশ্বাসী, তাই পাকিস্তানের সঙ্গে সবকিছু করতে উনার ভালো লাগে। সেজন্য বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কোনও কিছুই তার পছন্দ নয়।

তিনি বলেন, ‘বর্তমান সরকার ভারতের সঙ্গে যে কয়েকটি সমঝোতা চুক্তি করেছে তার মধ্যে একটি হচ্ছে প্রতিরক্ষা চুক্তি। কিন্তু খালেদা জিয়া ২০০২ সালে গোপনে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিল।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিহাব উদ্দিন প্রমুখ।

সূত্র:- বাংলা ট্রিবিউন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।