৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কোরবানিতে সরকার ১০ কেজি করে চাল দিচ্ছে ১ কোটি পরিবারকে

আসন্ন কোরবানিতে সরকারের পক্ষ থেকে একটি পরিবারকে দেওয়া হবে ১০ কেজি করে চাল। মোট ১ কোটি ৬ লাখ পরিবার এই সহায়তা পাবে। ইতিমধ্যেই এ চাল ছাড় করা হয়েছে। সরকারের মানবিক সহায়তা হিসেবে এই চাল বিতরণও করা শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, কোরবানির উপলক্ষে সরকারের পক্ষ থেকে এক কোটি ৬ লাখ পরিবারকে ১০ কেজি হারে চাল বিতরণে সরকারের প্রয়োজন হবে ১ লাখ ৬ হাজার মেট্রিক টন চাল। ইতোমধ্যেই সেই চাল খাদ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হয়েছে। যা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার জন্য ছাড় করা হয়েছে। কোরবানির আগেই ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবার শনাক্ত করে তাদের হাতে সরকারের এই সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের অন্যান্য সকল প্রকার (বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণসহ) সহায়তা অব্যাহত থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে রোজার ঈদের সময় ৫০ লাখ পরিবারকে নগদ আড়াই হাজার টাকা করে দেওয়ার কার্যক্রমটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করা হয়েছে। তবে কোরবানির সময় দেওয়া চাল সহায়তা বিতরণ কার্যক্রম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হলেও মনিটর করবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের ত্রাণ সহায়তার বাইরে অতিরিক্ত সহায়তা হিসেবে দেশের ১ কোটি ৬ লাখ পরিবারের প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আওতায় অন্যান্য সকল সহায়তাও অব্যাহত থাকবে।

কোরবানি উপলক্ষে দেশের এক কোটি ৬ লাখ গরীব পরিবারের জন্য দেওয়া সহায়তা প্রসঙ্গে জানতে চাইলে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ২নং সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তার সংবাদ জেনেছি। আশা করছি আজকালের মধ্যে বরাদ্দ পেয়ে যাব। বরাদ্দ পেলেই বিতরণ শুরু করা যাবে। তিনি জানান, এই সহায়তা পাওয়ার জন্য দরিদ্র পরিবারগুলোকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।