৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কোটচাঁদপুর সার্কেলে যোগদান করলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর সার্কেল (কোটচাঁদপুর ও মহেশপুর) এএসপি এর পদটিকে আপগ্রেড করে অতিরিক্ত পুলিশ সুপার পদে উন্নীত করার সরকারি সিদ্ধান্তের পর প্রথম অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মো. রেজাউল করিম।

তিনি ২৯ তম বিসিএসের মাধ্যমে ২০১১ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, এভিয়েশন সিকিউরিটি, কক্সবাজার সদর মডেল থানায় দায়িত্ব পালন করে ২০১৬ সালের নভেম্বর মাসে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।

নাটোর জেলার স্থায়ী বাসিন্দা রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে অনার্স ও মাস্টার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পুলিশ সাইন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি ভারত থেকে ক্রাইমসিন ম্যানেজমেন্ট এর উপর প্রশিক্ষণ নেন। জনবান্ধব পুলিশিং ও পুলিশি সেবা সহজীকরণ নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি তার দায়িত্বাধীন এলাকার সকল শ্রেণিপেশার জনগণের কাছে সহযোগিতা কামনা করেছেন। যে কোনো পুলিশি সেবা দ্রুত ও আন্তরিকতার সঙ্গে পেতে তার মোবাইল নম্বরে (০১৭১৩৩৭৪১৯০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।