৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে হামলায় ৭০ জন নিহত

হামলায় আহত এক শিক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। ছবি: এএফপি।কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে আল শাবাব জঙ্গিগোষ্ঠীর হামলায় কমপক্ষে ৭০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১৯৯৮ সালে দেশটিতে আমেরিকান দূতাবাসে হামলার পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা।
আজ ভোর হওয়ার আগে মুখোধারী বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়টিতে এ হামলা চালায়। ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর হামলার আগে গ্রেনেড ছুড়ে ওই বিশ্ববিদ্যালয়ের ফটক উড়িয়ে দেয় তাঁরা। বিশ্ববিদ্যালয়টি উত্তর-পূর্বাঞ্চলের গারিশা শহরে অবস্থিত।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে জঙ্গিদের দখলে থাকা একটি ভবনে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে চার জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিরা ১২ ঘণ্টা ধরে ভবনটি দখল করে রেখেছিল। তবে সেখানে মোট কতজন জঙ্গি ছিল, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা বেশ কিছু মানুষকে হারিয়েছি। আমরা পুরোপুরি নিশ্চিত নই, তবে এ ঘটনায় ৭০ জনের কাছাকাছি মারা গেছে। ৭৯ জন আহত হয়েছে, তাঁদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।’

আল শাবাব ইতিমধ্যে এ ঘটনার দায় স্বীকার করেছে। এর আগে ২০১৩ সালে সেপ্টেম্বরে জঙ্গিগোষ্ঠীটি নাইরোবির একটি মার্কেটে হামলা চালিয়ে ৬৭ জনকে হত্যা করে। ২০১১ সালে কেনিয়ার সেনাবাহিনী দক্ষিণ সোমালিয়ায় আল শাবাব জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে। এর পর থেকে প্রায়ই কেনিয়ায় পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা করে আসছে গোষ্ঠীটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।