২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কেজিতে চালের দাম কমবে ৬ টাকা


বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চালের সরবরাহ বাড়াতে চাল আমদানির ওপর ১৮ শতাংশ কর তুলে নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আগে চাল আমদানিতে ২৮ শতাংশ কর দিতে হতো। এখন থেকে ১০ শতাংশ দিতে হবে। ফলে প্রতি কেজিতে চালের দাম ৬ টাকা কমবে।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা আইন-২০১২ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়। আজকালের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এই সিদ্ধান্তের ফলে বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি। ইতোমধ্যে সরকারি পর্যায়েও চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে চালের কোনো সংকট নেই। কিন্তু মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। কিন্তু কয়েকজন বড় ব্যবসায়ী সহযোগিতা করেননি। বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আছে।
তিনি আরও বলেন, দেশে কিছু কিছু জায়গায় ফসলের ক্ষতি হয়েছে তবে তা সংকট তৈরির মত নয়। তবে এটাকে পুঁজি করে মিল মালিকরা চালের দাম বাড়িযেছে।
উল্লেখ্য, চাল আমদানির ক্ষেত্রে ২৮ শতাংশের মধ্যে ১০ শতাংশ ছিল আমদানি শুল্ক, ১৫ শতাংশ দেশীয় শিল্প রক্ষায় রেগুলেটরি শুল্ক এবং ৩ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।