২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কুমিল্লার বড়হাটে গুলির শব্দ, অভিযানের প্রস্তুতি

মৌলভীবাজার পৌরসভার বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য পুরো এলাকা ঘিরে ফেলেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। ইতোমধ্যে সোয়াত সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে। যে কোন সময় চূড়ান্ত অভিযানে নামতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে এ চিত্র দেখা গেছে।

অভিযানের আগে পার্শ্ববর্তী বাসিন্দারা ঝুঁকি এড়াতে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। নাসিরপুরের অভিযান শেষে এই আস্তানায় অভিযানের কথা আগেই বলা হয়েছিল।

এদিকে অভিযান শুরুর আগে সকাল থেকে আবু শাহ (রহ.) দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী জঙ্গি আস্তানা থেকে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে এখানে কয়জন জঙ্গি আছে, তারা জীবিত না মৃত তা এখনও বলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত বুধবার ভোর সাড়ে ৫টা থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুরের একতলা একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় সোয়াতের `অপরাশেন হিটব্যাক’ শেষ হয়। এখানে ৭-৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।