১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠিত

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সহযোগীতার প্রত্যয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় কর্মরত অনলাইন পোর্টালের সংবাদকর্মী নিয়ে “কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাব” এর যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২২ জুলাই) অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যায় অধ্যাপক মো.আওরঙ্গজেব সিকদারের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক আধ্যাপক আকতার চৌধুরীর নির্দেশে আগামী এক বছরের জন্য এম. এ মান্নান সভাপতি (পার্বত্য নিউজ ডটকম) ,এম. নজরুল ইসলাম সহ-সভাপতি(কক্সবাংলা ডটকম), ইফতেখার শাহজিদ সাধারণ সম্পাদক (কক্সবাজার নিউজ ডটকম), অধ্যাপক মো. আওরঙ্গজেব সিকদার যুগ্ন সম্পাদক, আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক (কক্সবাজারসময় ডটকম), মো. মনিরুল ইসলাম অর্থ সম্পাদক(কক্সনিউজ টুডে ডটকম) ও রিয়াদ মাহমুদ তানভীরকে নির্বাহি সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।