২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কুতুবদিয়ায় দুটি বন্দুকসহ ৬ জলদস্যু আটক

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলবর্তী সাগর থেকে দু’টি দেশীয় তৈরী বন্দুকসহ ৬ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

গতকাল সোমবার রাতে আটক করা হলেও মঙ্গলবার বিকালে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলো- নোয়াখালী জেলার বাসিন্দা বশির উদ্দীনের পুত্র জসিম উদ্দিন(৪২), একই জেলার বাসিন্দা মো. জামাল উদ্দীনের পুত্র জহিরুল ইসলাম(২৬), মো. শফি আলমের পুত্র তামজিদ(২৫), মো. আবুল হাসেমের পুত্র গিয়াস উদ্দিন(২৫), চট্টগ্রামের লাতু মিয়ার পুত্র শাহবুদ্দিন উদ্দিন(৩২) ও চট্টগ্রামের আমির হোসেনের পুত্র ইউনুস(৩২)। এসময় তাদের বহনকারী একটি ট্রলারও জব্দ করে কোস্টগার্ড।

কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের লে.কমান্ডার ডিকসন চৌধুরী বলেন, কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরের কুতুবদিয়া চ্যানেলের নিকটবর্তী উত্তর ধুরং আব্বাস আলী পাড়ের হাটখালী বয়ার পশ্চিম থেকে ছয় জলদস্যুকে আটক করে। আটকৃতরা সবাই সাগরের ট্রলার ডাকাতিতে জড়িত।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে জলদস্যুরা বঙ্গোপসাগরে জেলেদের উপর নির্যাতন, চাঁদা আদায়, অপহরণ, লুণ্ঠনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তাদের আটক করতে কোস্টগার্ড সদস্যরা অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ছয় ডাকাততে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড সদস্যরা। আটক ডাকাত এবং জব্দকৃত অস্ত্র কুতুবদিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, আটক জলদস্যুদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।