১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কুতুবদিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যু গ্রেপ্তার

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ঘাট এলাকা থেকে ২টি দেশীয় তৈরি বন্দুকসহ তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার দুপুর ২টার দিকে কুতুবদিয়া থানার ওসির সংবাদের ভিত্তিতে সাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে এসব জলদস্যুকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে কোস্টগার্ডের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের মুহুরি ঘোনা এলাকার মৃত বজল উদ্দিনের ছেলে দলিলুর রহমান, একই ইউনিয়নের উত্তর সুতুরিয়া এলাকার মৃত আব্দু জলিলের ছেলে নাজিম উদ্দিন ও পশ্চিম সুতুরিয়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. শাহাবুদ্দিন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কমান্ডার আনোয়ারুল ইসলাম বলেন, কুতুবদিয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়ার দেয়া সংবাদে অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্রসহ ওই তিন জলদস্যুকে আটক করা হয়েছে। আটকদের উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।