২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

করোনা নির্দেশনা মানতে কক্সবাজার শহরের মসজিদ গুলো তৎপর

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : করোনা বিষয়ক নির্দেশনা মানতে জুমার নামাজে ১০ জনের বেশী মুসল্লী না আসতে কক্সবাজার শহরের প্রধান প্রধান জামে মসজিদ গুলোতে বেশ কড়াকড়ি পরিলক্ষিত হয়েছে। শুক্রবার ১৭ এপ্রিল মসজিদ গুলোর পরিচালনা কমিটির সদস্যরা নিজেরাই উপস্থিত থেকে মসজিদে মুসল্লী আসা নিয়ন্ত্রণ করেছে।

সর্বসাকুল্যে ১০ জন মুসল্লী মসজিদে প্রবেশের পর মসজিদের প্রধান ফটক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। প্রধান ফটক বন্ধ পেয়ে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লীরা নিরাশ হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এসময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মসজিদ কেন্দ্রীক আনাগোনাও ছিলো বেশ চোখে পড়ার মতো।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে গত ৭ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন ৫ ওয়াক্ত নামাজে ৫ জন মুসল্লী এবং জুমার নামাজে ১০ জন মুসল্লী সীমাবদ্ধ রেখে নামাজ আদায় করতে নির্দেশনা দেন। দেশের শীর্ষ আলেম ওলামাদের মতামত নিয়ে ইসলামিক ফাউন্ডেশন এ নির্দেশনা জারী করে।
প্রসংসত, গত ১০ এপ্রিল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন এর এই নির্দেশনার চেয়ে বেশি মুসল্লী নিয়ে জুমা নামাজ আদায় করায় কক্সবাজার শহরের ৬ টি জামে মসজিদকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার ৫ ‘শ টাকা জরিমানা করা হয়।

(ছবি : ১৭ এপ্রিল শুক্রবার জুমা চলাকালে শহরের বদর মোকাম জামে মসজিদের বন্ধ রাখা প্রধান ফটকের দৃশ্য। ছবিটি মহিউদ্দিন মাহি’র টাইম লাইন থেকে নেওয়া।)

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।