২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

করোনা আক্রান্ত দুই মন্ত্রী-এমপি সংসদেও গিয়েছিলেন

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) এ খবর পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) করোনা শনাক্ত হয়েছে গণফোরামের এমপি মোকাব্বির খানের। এই দুই জনপ্রতিনিধিই সম্প্রতি সংসদের অধিবেশনে যোগ দিয়েছিলেন।

অত্যন্ত ছোঁয়াচে করোনা নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেওয়ায় অন্যান্য সাংসদদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।
জানা গেছে, এখন পর্যন্ত ১৩ জন সংসদ সদস্য (এমপি) করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন সাবেক চিফ হুইপ রয়েছেন। এছাড়া সরকারের মন্ত্রিপরিষদের সদস্য আছেন চার জন। তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

করোনা আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ১১ জুন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক ও ১৫ জুন সংসদের অধিবেশনে সম্পূরক বাজেট পাশের দিন অধিবেশনেও অংশ নিয়েছিলেন। আর মোকাব্বির খান ১০ জুন বাজেট অধিবেশন শুরুর দিন অধিবেশন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।