২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

করোনাঃলোহাগাড়ায় লকডাউন অমান্য করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রায়হান সিকদার, লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে । করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৩০ এপ্রিল( বৃহস্পতিবার) দুপুরে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী।

তিনি জানান,লকডাউন না মেনে জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে দন্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারামতে আইস পার্কের ফোর ইন ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা, আমিরাবাদ ট্রেডার্সকে ২হাজার টাকা, মক্কা স্টোরকে ২হাজার টাকা, খাজা ট্রেডার্সকে ৫`শ টাকা ও ভাই ভাই ষ্টিলকে ৫`শ টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা জরিমানা প্রদান করা হয়।

এসময় সাথে ছিলেন কক্সবাজার ১০পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, আলীকদম ক্যান্টনমেন্ট ২৭বীরের ক্যাপ্টেন সজিব মাহমুদ জাকির, লোহাগাড়া থানার এসআই অজয়দেব শীল,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।