২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার সৈকতে মানববন্ধন করবে কেরানীহাট মা-শিশু হসপিটাল

চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কসহ দেশের সবকটি মহাসড়কে বাড়ছে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা। প্রতিদিনই ঝরছে তাজা প্রান। সারা দেশে মাত্র ২০ দিনেই শুধুমাত্র সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ২শ মানুষ। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। এহেন পরিস্থিতিতে সড়ক দূর্ঘটনা রোধে কার্যক্রর উদ্যেগ নেওয়ার দাবীতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে মানববন্ধন করবে দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটাল কর্তৃপক্ষ। ৫ মার্চ রবিবার কলাতলী বীচ পয়েন্টে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ মানববন্ধনে হসপিটাল ব্যবস্থাপনা কমিটির নির্বাহী চেয়ারম্যান ওসমান আলী,ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ছাড়াও প্রখ্যাত চিকিৎসক ডা. মোহাম্মদ ইউনুছ, ডা. ফাতেমা জোহরা রূপা, ডা.তাইফুল ইসলাম, ডা. সিনথিয়া চৌধুরী, ডা. ফারিয়া তাবাচ্ছুম নাজনীন, শ্রমিক নেতা জিয়াউল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত থাকবেন। উক্ত মানববন্ধনে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর অনুুরোধ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।