মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজার সাংবাদিক সমিতির জরুরী সভা অনুষ্টিত

শেয়ার করুন

কক্সবাজার সাংবাদিক সমিতির জরুরী সভা ২৯ জুলাই বিকেল ৫টায় শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। সমিতির সহ সভাপতি দৈনিক সাগর দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, সাংবাদিক এম. বেদারুল আলম, অনলাইন পত্রিকা কক্সবাজার কণ্ঠ ও কক্সবাজার নিউজ এজেন্সির সম্পাদক জসিম উদ্দিন ছিদ্দিকী, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক আলোকিত সময়ের কক্সবাজার প্রতিনিধি আবদুল আলীম নোবেল, অনলাইন পত্রিকা কক্সবাজার মেইল এর সম্পাদক আমির মোহাম্মদ রাশেদ।
এসময় উপস্থিত ছিলেন, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি হারুনর রশীদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি শাহ আলম, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি ও সমুদ্রকণ্ঠের চীফ রিপোর্টর মঈন উদ্দিন, বাংলা টিভির জেলা প্রতিনিধি রাশেদ রিপন প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক সাগর দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ারকে কক্সবাজার সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়া সমিতির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কক্সবাজার সাংবাদিক সমিতি সম্পর্কে অপপ্রচারে সদস্য বা কোন মহলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বক্তারা আহবান জানান।

শেয়ার করুন