৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজার শহরে টমটমের চাপায় চিকিৎসক নিহত

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার শহরের ডায়াবেটিস পয়েন্টে টমটম উল্টে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছেন শহরের পৌর ১নং ওয়ার্ডের সমিতি পাড়া এলাকার বাসিন্দা এম. সরওয়ার কামাল (৪৭)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সরওয়ার কামাল পেশায় একজন পল্লী চিকিৎসক, জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সদস্য, কক্সবাজার জেলা বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের সহ-সভাপতি ও বিআরটিসি (এসি) বাসের কক্সবাজারের ইনচার্জ। তিনি মাস্টার নুরুল হকের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতিপাড়া থেকে কক্সবাজার শহরে আসার পথে টার্নি পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের নিচে চাপা পড়েন এম. সরওয়ার কামাল। পরে পথচারিসহ ইজিবাইকের লোকজন উদ্ধার করে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।