৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলী থেকে শিশু শিক্ষার্থী নিখোঁজ

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীস্থ ইসলামপুর থেকে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী মো. ইউনুছ একই এলাকার জাফর আলমের ছেলে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিখোঁজ শিশুর পরিবার।
জানা যায়, ১৫ এপ্রিল দুপুর ২টায় ভাত খেয়ে খেলতে যায় ইসলামপুর খেলার মাঠে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি করার পরও অদ্যাবধি কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুর ভাবি রাবেয়া বছরি জানান, শ্বশুর-শ্বাশুড়ি দু’জন খুবই অসুস্থ। পুত্র শোকে তারা আরো বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। নিখোঁজ শিক্ষার্থীর পরনে ছিল খয়েরি রংয়ের গেঞ্জি, আকাশি রংয়ের জিন্স প্যান্ট। গায়ের রং শ্যামলা, চেহারা গোলাকার, শরীরের গঠন হালকা-পাতলা। উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। নিখোঁজ শিশুর পরিবার মো. ইউনুছের উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।