১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রতিনিধি সভা কাল

কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রতিনিধি কাল ২৪ জুলাই। আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে অসহায়, দরিদ্র নেতাকর্মীদের খোজ খবর নিতে, সংগঠনের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় নির্দেশনার অনুসরণ করেই এই প্রতিনিধি সভার সিদ্ধান্ত হয়েছে। আজ ২৩ জুলাই প্রতিনিধি সভার নির্ধারিত তারিখ পরিবর্তন করে কাল ২৪ জুলাই নির্ধারণ করা হয়েছে। কাল বিকাল ৩টায় পাবলিক লাইব্রেরী শহীদ সুভাষ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে পৌর আওয়ামী লীগের প্রতিনিধি সভা। প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য বৃন্দ,জেলা ও পৌর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। কর্মসূচীর মধ্যে রয়েছে বিকাল ৩টায় পবিত্র কোরআন তেলোয়াত, পবিত্র গীতা ও ত্রিপিটক পাঠ। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ওয়ার্ড ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্য এবং প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের বক্তব্য। উক্ত প্রতিনিধি সভায় সকল নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।