২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার পিপলস ফোরাম এর আত্মপ্রকাশ

 

 

কক্সবাজারের নাগরিক অধিকার আদায়ে কক্সবাজার পিপলস ফোরাম নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল শুক্রবার ৩ ফেব্রুয়ারী বিকালে একটি হোটেলের সম্মেলন কক্ষে ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ঠ কমিটিও গঠিত হয়েছে। মহসীন শেখ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় কক্সবাজারে অপরিকল্পিত নগরায়ণ, বিশুদ্ধ পানির সংকট, যানজট, সমুদ্র-নদী-জলাশয় ভরাট, দখল, পাহাড় কাটা, বন উজাড়, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন সমস্যায় উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া মহান ভাষা আন্দোলনে বীর শহীদদের এবং বিশিষ্ট নারী নেত্রী ও পরিবেশবাদী প্রয়াত অধ্যাপিকা শারমিন রেসমিন এর আত্মার মাগফেরাত কামনা করা হয়। কক্সবাজার পিপলস ফোরাম

কক্সবাজারের নবগঠিত কমিটি নিন্মরূপ :-
সভাপতি- ফজলুল কাদের চৌধুরী, সহ-সভাপতি-ইঞ্চিনিয়ার কানন পাল, ব্যাংকার এম, নাজের সিদ্দিকী, এড. অরূপ বড়ুয়া তপু, সাধারণ সম্পাদক- ফরহাদ ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক-মহসীন শেখ, এম আর খোকন, রাশেদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক-ইব্রাহিম খলিল মামুন, মিজবাহ উদ্দিন কবির, তাসমিনা সুলতানা মুন্নি, প্রচার সম্পাদক- এইচ এম নজরুল, দপ্তর সম্পাদক- শফিউল আলম, অর্থ সম্পাদক- আব্বাস উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক-এড. রিদওয়ানুল কবির, সাংস্কৃতিক সম্পাদক- জ্যোৎস্না ইয়াসমিন শিরিন, নির্বাহী সদস্য যথাক্রমে- মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, প্রবীর বড়ুয়া, কমরেড গিয়াস উদ্দিন, এড. সাকী এ কাউসার ও রাশেদুল ইসলাম ডালিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।