২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার জেলা সদর হাসপাতালে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু সভায় বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আখতারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাঃ মোঃ শাহীন আবদুর রহমান চোধুরী, আর এস ডাঃ টুটুল তালুকদার, ডাঃ কানন সেন, নার্সিং সুপারভাইজার অঞ্জলী রায়, হিসাব রক্ষক প্রবীর পাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের এক বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু দিয়েছিলেন স্বাধীনতার দিক নির্দেশনামূলক এক ঐতিহাসিক ভাষণ আর ২৬ মার্চের প্রথম প্রহরে দিয়েছিলেন স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা। যার ফলশ্রুতিতে বাংলাদেশ হয়েছে স্বাধীন আর বাঙালী পরিচিতি পেয়েছে একটি স্বাধীন জাতি হিসেবে। এ ইতিহাস আজকের প্রজন্মকে জানানো আমাদের সকলের দায়িত্ব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।