১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজার জেলা পাসপোর্ট আবেদন ফরম লিখক সমবায় সমিতির জাতীয় সমবায় দিবস পালন

cox-passport
৪৫ তম জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে দিবসকে যথাযথ মর্যাদায় পালন করেছে কক্সবাজার জেলা পাসপোর্ট আবেদন ফরম লিখক সমবায় সমিতি লি.। শনিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার পৌরসভার সামনে থেকে অনুষ্ঠিত র‌্যালীতে সমিতির সভাপতি আজিজুল হকের নেতৃত্বে সকল পর্যায়ের সদস্যরা তাদের নিজস্ব ব্যানারসহকারে অংশ গ্রহণ করে। এরপর কক্সবাজার পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত সমবায় দিবসের আলোচনা সভায় যোগদান করে। সমিতির পক্ষ থেকে অলোচনা সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এস.এম মোরশেদ আলম। এতে তিনি বলেন, পাসপোর্ট নাগরিক আধিকার। নির্ভুলভাবে পাসপোর্ট আবেদন ফরম পূরণ করতে না পারার কারণে অনেক মানুষ হয়রানী শিকার হয়ে থাকেন। সরকারী এই গুরুত্বপূর্ণ কাজকে মানুষের সহজলভ্য করতে সম্পূর্ণ সেবার মানসিকতায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, বিগত ৫ বছর ধরে তারা মানুষের সেবামূলক কাজটি অব্যাহত রেখেছেন। আগামীতে এই সেবাকে প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
কর্মসুচিতে সমিতির সিনিয়র সদস্য নাসির উদ্দিন, শাহাব উদ্দিন জনি, রিয়াজ খান রাজুসহ সমিতির সদস্যরা অংশ গ্রহণ করেন। এরপর জিয়া কমপ্লেক্সেস্থ সমিতির অফিসে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির সদস্য রুহুল আমিনের আম্মার আতœার মাগফিরাত কামনা করা হয়। উল্লেখ্য,জাতীয় সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।