২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নতুন পরিষদের দায়িত্বভার গ্রহণ

 

২৮ ফেব্রুয়ারি’২০১৭ ইং তারিখ বিকালে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ ইসহাক। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন। মাওলানা নুরুল হক এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক, বাবু এডভোকেট পীযূষ কান্তি চৌধুরী, জনাব এডভোকেট বদিউল আলম সিকদার, জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, জনাব এডভোকেট মোঃ আবুল আলা, জনাব এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, জনাব এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, জনাব এডভোকেট সৈয়দ আলম, জনাব এডভোকেট আয়াছুর রহমান, জনাব এডভোকেট মোহাম্মদ জাকারিয়া, জনাব এডভোকেট ফরিদুল আলম, জনাব এডভোকেট এ.কে ফিরোজ আহমদ, জনাব এডভোকেট মোহাম্মদ আবুল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ’কে বিদায়ী সাধারণ সম্পাদক জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন সমিতির হিসাবসহ ব্যাংকে গচ্ছিত টাকা পয়সার চেক, পে-অর্ডার ও দায়িত্ব বুঝিয়ে দেন। নবনির্বাচিত পরিষদের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।