৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট আইসিসি

icc1433687082
 কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু দেখে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি প্রতিনিধি দল।

রোববার বিকেল ৫টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে আইসিসির হেড অব ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান ক্রিস টেটলি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সব ভেন্যু আমাদের দেখা হয়েছে। তারমধ্যে কক্সবাজার ভেন্যু খুব সুন্দর ও আমাদের পছন্দ হয়েছে। দ্রুত সময়ের মধ্য নিমার্ণাধীন উইকেট, গ্রাউন্ডের অসম্পূর্ণ কাজ শেষ করার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, কক্সবাজার ভেন্যু দেখে আমরা খুবই সন্তুষ্ট। তবে অল্প সময়ের মধ্যে যদি নির্মাণ কাজ শেষ করা যায়, তাহলে আগামী ২০১৬ সালে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের কিছু ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বিসিবির পিচ কিউরেটর গামিনী সিলভা বলেন, ২০১৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত আমাদের সময় রয়েছে। এর মধ্যে আমরা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সব কাজ সম্পন্ন করব। আশা করি, ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম দিকের আটটি ম্যাচ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে টেটলির সঙ্গে ছিলেন, বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন চৌধুরী, পরিচালক লোকমান হাকিম ভূইয়া, আইসিসির চীফ কিউরেটর অ্যাটকিলস, আইসিসি কর্মকর্তা ধীরাজ মালহোত্রা, কক্সবাজারস্থ বিসিবির কাউন্সিলর মাহমুদুল করিম মাদু, ভেন্যু ম্যানেজার বাহার উদ্দিন চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।