২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক শাহেদুর রহমানের বৃক্ষরোপণ কর্মসূচী

দেশব্যাপী মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ২০ টি গাছের চারা রোপন এবং ১০ টি চারা জনসাধারণের মাঝে বিলি করেছেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক শাহেদুর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি তিনমাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর আহ্বানে সাড়া দিয়ে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের নির্দেশনায় এই কর্মসূচী পরিচালনা করেন তিনি।

এই বিষয়ে শাহেদুর রহমান বলেন, দেশব্যাপী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পরিচালনা করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান এড়িয়ে যেতে পারিনা। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে সবুজ-শ্যামল বাংলাদেশ তৈরীতে অংশীদার হবেন।

উল্লেখ্য, এই কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের কর্মী মোর্তজা হোসাইন শাফি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।