৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

কক্সবাজারে রহমানিয়াসহ ৪ লাইব্রেরীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা


কক্সবাজার শহরে নিষিদ্ধ নোটবই বিক্রির দায়ে ৪ লাইব্রেরীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১টার দিকে শহরের রক্ষিত মার্কেটস্থ রহমানিয়া, বিদ্যাসাগর, বুক ডিপো ও অণ্বেষা লাইব্রেরীকে এ জরিমানা করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহরিন ফেরদৌসি এ অভিযান চালান। নির্বাহি ম্যাজিস্ট্রেট বলেন, ১৯৮০ সালের প্রজ্ঞাপন মতে নিম্ন মাধ্যমিকের পাঠ্য বইয়ের বিপরিতে কোন গাইড বই বিক্রি আইনসিদ্ধ নয়। এটি সরকারের শিক্ষানীতির মূল উদ্দেশ্য ব্যহত করে। তাই গাইড বই বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তবে অভিযানকে উদ্দেশ্যমূলক দাবি করে অভিযুক্তরা বলেন, শহরে প্রায় অর্ধশতাধিক লাইব্রেরী রয়েছে। সবগুলোই শিক্ষার্থীদের চাহিদার কারণে পাঠ্য সহায়ক বিক্রি করে। কিন্তু শুধু মাত্র ৪টি লাইব্রেরীকে দোষী সাব্যস্ত করে জরিমানা আদায় দৃষ্টিকটু। এরপরও আদালতের প্রতি শ্রদ্ধা থাকায় নির্দেশ পালন করা হয়েছে বলে মন্তব্য করেন তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।