১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে সড়ক দূর্ঘটনারোধে গাড়ী চালকদের প্রশিক্ষণ


কক্সবাজারে সড়ক দূর্ঘটনারোধে পেশাদার ও অপেশাদার গাড়ী চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের আয়োজনে বৃস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন কক্সবাজার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কামরুজ্জামান। প্রশিক্ষক ছিলেন বিআরটিএ কক্সবাজার এর সহকারী মোটরজান পরিদর্শক সাজেদুল ইসলাম, কক্সবাজার মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর নুরুল আমিন।
সংগঠনটির সমন্বয়ক সাংবাদিক আবদুল আলীম নোবেল এর সভাপতিত্বে কর্মশালায় পেশাদার অপেশাদার অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। শেষে তাদের সনদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবুল আলা, ডা. আবু দাউদ, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক (প্রশাসন) নারী নেত্রী মম আহমদ, সমন্বয়ক (যুব উন্নয়ন ও যোগাযোগ) সিয়াম মাহমুদ সোহেল, সমন্বয়ক (নারী ও শিশু) রূপ নূর এ্যানি, এসোসিয়েঠ মেম্বার রবিউল আলম, মাহবুবুল আলম মিরু, হুমায়ুন কবির, এসটি সোহেল, সাহাব উদ্দিন, মিজানুর রহমান, মোরশেদ আলম, আশিকুল মাহমুদ, ইয়াসিন রিফাত, কক্সবাজার রাইডার্স ক্লাবের এডমিন মেহরাব হাসান অপি, ফাউন্ডার ওমর ফারুক টিপু, কো-ফাউন্ডার শহীদুল ইসলাম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।