২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে শিক্ষক কর্মচারী কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সভা অনুষ্ঠিত

photoj
কক্সবাজার সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নিজস্ব কার্যালয়ে গ্রান্ড ফ্লোরে ১১ নভেম্বর, ২০১৬ বার্ষিক সাধারণ সভা সংগঠনের চেয়ারম্যান জসীম উদ্দীন এর সভাপতিত্বে সহ-সভাপতি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় কমিটি প্রতিবেদন পেশ করে বক্তব্য প্রদান করেন সেক্রেটারী অরূপ কান্তি বিশ্বাস। প্রধান অতিথি মোঃ সেলিম উল্লাহ, সমবায় অফিসার, রামু উপজেলা, তাঁর বক্তব্যে বলেন, সকল শিক্ষকের জন্য এহেন কল্যাণকর সমিতির প্রচার ও প্রচারনা বাড়িয়ে সমিতির কল্যাণমূখী পদক্ষেপসমূহ সবাইকে অবহিত করার গুরুত্বআরোপ করেন। বিশেষ অতিথি কাল্বের প্রাক্তন ডিরেক্টর জয়নাল আবেদীন, নুর মোহাম্মদ, মোঃ শফিউল আলম ও কাল্বের জেলা প্রোগ্রাম অফিসার মোঃ আজিজুল হক। অত্র সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের ডিরেক্টরদের মধ্যে আবদুল সালাম ও বদিউর রহমান, জামাল উদ্দিন, আলতাফ উদ্দিন, কেফায়ত উল্লাহ ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াহেদর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় পাল, মধ্য খুরুশকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। উপস্থিত ছিলেন উপজেলা ব্যবস্থাপক রাশেদা বেগম, অফিস সহকারী রিপন। কোরআন তেলাওয়া করে অত্র সমিতির সদস্য জাফর আলম ও গীতা পাঠ করেন শিখা রানী শর্মা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।