১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে যক্ষ্মা নিরোধে কলেজ শিক্ষকদের সহযোগিতা চেয়েছে ‘নাটাব’

সমাজে জনসচেনতা বৃদ্ধি হলেই দেশ থেকে যক্ষ্মা রোগী পুরোপুরি দূর করা সম্ভব। তাই যক্ষ্মা প্রতিরোধে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীসহ সমাজের গণ্যমান্য সকল ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কলেজ শিক্ষকদের নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে কক্সবাজার সিটি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং।

জেলা নাটাব সভাপতি কবি কামরুল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় যক্ষ্মা রোগের সচেতনতার বিষয়ে পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নুরুল আলম। তিনি বলেন, যক্ষ্মা রোগী নিয়মিত চিকিৎসা নিলে রোগ সম্পূর্ণ ভাল হয়, কিন্তু অনিয়মিত ঔষধ সেবন না করলে আরও ভয়াবহ হয়, বর্তমানে আধুনিক যুগে শহর অঞ্চলে যক্ষ্মা রোগী সংখ্যা বেশি, কারণ অবহেলা। তাই কলেজ শিক্ষকসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের মাঝে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারূপ করেন জনপ্রিয় এই চিকিৎসক। এসময় কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও নাটাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন নাটাব এর চট্টগ্রাম আঞ্চলিক কো-অর্ডিনেটর মোহাম্মদ হেলাল খন্দকার।

উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ায় পর থেকে সভা, সেমিনার, র‌্যালি, আলোচনা অনুষ্ঠান, যক্ষ্মা দিবস ও অন্যান্য অনুষ্ঠান সুনামের সাথে পরিচালনা করে আসছে নাটাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।