মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক গ্রেপ্তার

শেয়ার করুন

রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে কক্সবাজার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আলোকচিত্রী মিনজাইয়ার এবং তার সহকারী হকুন লাট। তারা দুজনেই জিইও ম্যাগাজিনের হয়েও কাজ করে। জিইও এক প্রতিবেদনে জানায়, গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করা হলেও এখনো জামিন দেয়া হয় নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, ওই দুই সাংবাদিক টুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করে সাংবাদিকতার কাজ করার মধ্যদিয়ে অভিবাসন আইন ভঙ্গ করেছেন। তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হলে সাত বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে দুই সাংবাদিকের আটকের জিইও ম্যাগাজিনের সম্পাদকীয় পরিষদ চরম উদ্বিগ্ন বলে মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে আরো জানানো হয় যে, মিনজাইয়ার একজন পুরষ্কারবিজয়ী আলোকচিত্রী। তার কাজও বহুলভাবে প্রকাশিত।

শেয়ার করুন