২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল ছাত্রলীগ নেতা আবু বক্কর

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারে করোনাভাইরাস রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যাভলন, মাস্ক ও সাবান, হাতের গ্লাভস বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক। গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ছাত্রলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক বলেন, কেন্দ্রের নির্দেশে করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বাড়াতে আমরা নিজস্ব তত্বাবধানে স্যাভলন, মাস্ক ও লিফলেট-সাবান, হাত গ্লাভস বিতরণ করেছি এবং শহরে মাইকিং করে করোনা ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য, পাশাপাশি কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেসব সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছি।

তিনি আরো জানান, ‘দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগ সবসময় মানুষের পাশে থাকে। এবারো মানবিক সঙ্কট কাটিয়ে না ওঠা পর্যন্ত ছাত্রলীগ মানুষের পাশে থাকবে।’

ছাত্রলীগ নেতা আবু বক্কর ছিদ্দিকের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা আলিম উদ্দিন ও ছাত্রলীগ নেতা মোঃ এরশাদ,মোঃ ইমরান, আয়ুব আলী, মোঃ তারেক, মোঃ নেজাম, শফিউল আজম মুন্না, আবু তাহের ও বাবুসহ এতে আরো অনেকে উপস্হিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটের মেডিকেল টিমের সমন্বয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, মাস্ক, সাবান, হাত গ্লাভস বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিলি করার নির্দেশ দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।