২৯ মার্চ, ২০২৬ | ১৫ চৈত্র, ১৪৩২ | ৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে বোয়িং বিমান যাবে সপ্তাহে দু’দিন

ঢাকা-কক্সবাজার রুটে সম্প্রতি চালু হওয়া বোয়িং বিমান সপ্তাহে দুদিন চলাচল করবে। আগামী ১৮ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ফ্লাইট সপ্তাহের বৃহস্পতি ও শনিবার এ রুটে চলাচল করবে।
আজ বুধবার বাংলাদেশ বিমান বোয়িং ফ্লাইট পরিচালনার নতুন সময়সূচি ঘোষণা করে। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ পিপাসুদের অবকাশ যাপনের সুবিধা বিবেচনায় এ রুটে বোয়িং ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ বিমান। তথা গ্রীষ্মকালীন সময়সূচির আওতায় ১৮ মে থেকে প্রতি বৃহস্পতি ও শনিবার বিকেল চারটা ১৫ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের বিজি-৪৩৩ ফ্লাইট। কক্সবাজারে পৌঁছাবে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে।
কক্সবাজার থেকে আবার ঢাকার উদ্দেশে বিজি-৪৩৪ ছেড়ে আসবে বৃহস্পতিবার ও শনিবার বিকেল পাঁচটা ৪৫ মিনিটে এবং ঢাকায় এসে পৌঁছাবে সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে।
এ রুটে সকল প্রকার ট্যাক্সসহ ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ইকোনমি ক্লাসে চার হাজার টাকা এবং বিজনেস ক্লাসে নয় হাজার টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ‘যারা সাপ্তাহিক ছুটির দুদিন কক্সবাজারে কাটাতে চান, তাদের কাছে বিমানের এই সময়সূচি হবে খুবই আকর্ষণীয়।’

তিনি বলেন, ‘পর্যটন শিল্প বিকাশে বর্তমান সরকার কক্সবাজারকে নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করেছে, সেটিকে আরও স্বার্থক ও গতিশীল করতে ঢাকা-কক্সবাজার রুটে বিমান বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ পরিচালনা শুরু করেছে।’

শাকিল মেরাজ জানান, কক্সবাজার রুটে বিমান সপ্তাহে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে। এ রুটে সপ্তাহে দুদিন বোয়িং ফ্লাইট অপারেট করার পাশাপাশি বাকি পাঁচ দিন ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট অপারেট করা হবে।

তিনি আরও বলেন, ‘কক্সবাজারকে ঘিরে সরকারের ২৫ মেগা উন্নয়ন প্রকল্পের অন্যতম হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প। কক্সবাজারকে পর্যটনের জন্য আকষর্ণীয় করতে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।