২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে বন্দুকসহ ডাকাত সরদার নুরু গ্রেফতার

 

জেলার সদরের পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায় লবনের মাঠে ডাকাতির প্রস্তুতিকালে চারটি অস্ত্রসহ নুরুল হক (৪৫) নামে এক ডাকাত সরদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. ফিরোজ কবির।

এসময় ১টি ওয়ান শুটার গানসহ চারটি অস্ত্র, এক রাউন্ড গুলি, চার রাউন্ড গুলির খালি খোসা ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার নুরুল হক সদরের পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকার মো. ইউনূছ মিয়ার ছেলে।

মেজর মো. ফিরোজ কবির বলেন, পূর্ব গোমাতলী এলাকার লবণ মাঠে ডাকাতি প্রস্তুরি খবর পেয়ে র‌্যাব অভিযান পরিচালনা করে।

এসময় একটি ওয়ান শুটার গানসহ নুরুল কবির (৪৫) নামে এক ডাকাতকে আটক করা হয়। তিনি পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের মো. ইউনুছের পুত্র।

পরে তার দেখানো মতে, লবণ মাঠে তল্লাশী চালিয়ে আরো তিনটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, চার রাউন্ড গুলির খালি খোসা, তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ধৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।