২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে যুবলীগের জরুরী সভা ৩ মে


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক নেত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কক্সবাজার আসছেন আগামী ৬ মে। ওই দিন কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল ও সার্থক করার জন্য কক্সবাজার জেলা যুবলীগ আগামী ৩ মে (বুধবার) বিকাল ৫ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করেছে। উক্ত জরুরী সভায় জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক/ আহবায়ক-যুগ্ম আহবায়কদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। কক্সবাজার জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নীতিশ বড়–য়া প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।