২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে প্রতিমা বিসর্জন দিতে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে প্রান্ত দেব প্রবাল (১৫) নামের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
এরআগে রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সে নিখোঁজ হয়।
নিহত প্রান্ত দেব প্রবাল কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে। এবং ঈদগাঁও কেজি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন বলেন, প্রতিমা বিসর্জনের সময় এক দর্শনার্থী নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্টে মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।