মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

কক্সবাজারে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

শেয়ার করুন

 

কক্সবাজার শহরে কলাতলী বাইপাস সড়কের ইসলামাবাদ এলাকায় ডাম্পারের ধাক্কায় মারা গেলো আনোয়ার হোসেন (৫০) নামে এক বৃদ্ধ। তিনি লিংকরোড মুহুরীর পাড়ার মৃত ছিদ্দিক আহামদের পুত্র ও কলাতলীর মডার্ণ হ্যাচারির নৈশপ্রহরী। মঙ্গলবার সকাল ৭টায় এই ঘটনা দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যাচারী থেকে রাতের দায়িত্ব শেষ করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল আনোয়ার হোসেন। প্রতিমধ্যে কলাতলী বাইপাস সড়কের ইসলামাদ এলাকায় পৌঁছলে শহরমূখী একটি ডাম্পার আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার বাইসাইকেলটিও ধুমড়ে-মুচড়ে যায়। পরে নিহতের মরদেহ কক্সবাজার হাসপাতালের মর্গে নেয়া হয়। এ ঘটনায় ঘাতক ডাম্পারটি আটক করা হলেও চালক-হেল্পার পালিয়ে গেছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, নিহতের স্বজনেরা মরদেহ বুঝে নিতে থানায় গিয়েছে। সেখানে নিয়ম মেনে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে ঘাতক ডাম্পাটি আটক করে পুলিশ লাইনে নেয়া হয়েছে বলে জানান আবদুর রহিম।

শেয়ার করুন