২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বেশ ভালোভাবেই শুরু করেছে মুমিনুল হকের দল। ইতিমধ্যেই ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ধুঁকছে হংকং।

সোমবার (২৭ মার্চ) সকাল নয়টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়।একই সময়ে পাশের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের দ্বিতীয় ভেন্যুতে ‘বি’ গ্রুপের অপর ম্যাচে নেপালকে মোকাবেলা করছে পাকিস্তান।

ফিল্ডিংয়ে নেমে মুমিনুল হক নতুন বল তুলে দেন আবুল হোসেন রাজুর হাতে। বিপরীত প্রান্ত থেকে বল করেন সাইফুদ্দিন।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসাইন (সহ-অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসাইন ধ্রুব ও নাসুম আহমেদ।

হংকং: আনসুমান রাথ, জাতা এস, বাবর হায়াত, এহসান খান, নিজাখাত খান, এহসান নেওয়াজ, ওয়াকাস বারাখাত, ক্রিস্টোপার জেমস কার্টার, ওয়াকাস খান, শাহিদ ওয়াসিফ ও তানভির আহমেদ।

এর আগে দুই দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।