মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

কক্সবাজারে এক ঘণ্টার আগুনে ৩ বসতবাড়ি ভস্মীভূত

শেয়ার করুন


কক্সবাজার সদরের ইসলামাবাদে অগ্নিকাণ্ডে ৩ বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় ২ নারী আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে তিন পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

ইসলামাবাদ ইউনিয়নের স্থানীয় সদস্য দিদারুল ইসলাম জানান, রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে ইউছুপেরখীলের মীর আহমদ, মোস্তাক আহমদ ও আলী আহমদের বসতবাড়ি ভস্মীভূত হয়ে গেছে। গ্রামবাসীর প্রচেষ্টায় প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি বাড়িই মালামালসহ পুড়ে শেষ হয়ে যায়।

চকরিয়া ও কক্সবাজার থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে ঘণ্টাখানেক সময় লাগায় তারা কিছুই করতে পারেনি জানান ক্ষতিগ্রস্তরা।

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুর ছিদ্দিক বলেন, কক্সবাজার জেলায় বৃহত্তর ঈদগাঁও মোঘল আমল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ স্থান। নানাভাবে এর পরিচিতি থাকলেও প্রশাসনিক সু-দৃষ্টি না থাকায় এখানে দমকল বাহিনীর কোনো স্টেশন স্থাপন হয়নি।

ফলে এখানে কোথাও আগুন লাগলে ৩০ কিলোমিটার দূরের চকরিয়া ও ৩৫ কিলোমিটার দূরের কক্সবাজার সদর থেকে দমকল বাহিনী আসতে আসতে সব শেষ হয়ে যায়। ফলে প্রতি বছর কোটি কোটি টাকার স্থাপনা ও মালামাল ছাই হচ্ছে। তাই স্থায়ী একটি দমকল বাহিনীর স্টেশন স্থাপনে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন তিনি।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, পুড়ে যাওয়া মালামাল রক্ষার চেষ্টা চালিয়ে দু’নারী আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

শেয়ার করুন