২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে আসছেন এভারকেয়ারের কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. শেখ মোহাম্মদ হাসান মামুন

সংবাদ বিজ্ঞপ্তি:

পর্যটন নগরী কক্সবাজারে স্বাস্থ্যসেবা দিতে আসছেন বন্দরনগরীর সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক শেখ মোহাম্মদ হাসান মামুন।

আগামী বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কক্সবাজার হাসপাতাল সড়কে অবস্থিত ইউনিয়ন হাসপাতালে রোগী দেখবেন।

প্রফেসর ডাঃ শেখ মোহাম্মদ হাসান মামুন ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় কো-অর্ডিনেটর।

তিনি এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি), এমআরসিপি (লন্ডন), এফআরসিপি (লন্ডন) ডিগ্রিধারী। প্রফেসর মামুন বহু বছর ধরে কার্ডিওলজি ক্ষেত্রে কাজ করছেন এবং তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা এই ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ।

বিশ্বব্যাপী বাড়ছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। যাদের মধ্যে বেশিরভাগই আবার হার্ট অ্যাটাকে অকালেই প্রাণ হারাচ্ছেন। হৃদরোগ এখন শুধু বয়স্কদের রোগ নয়, কমবয়সীদের মধ্যেও এখন দেখা দিচ্ছে হার্টের বিভিন্ন সমস্যা। জীবনযাপনে অনিয়ম হার্টের বিভিন্ন অসুখের কারণগুলোর মধ্যে অন্যতম। তাই শুধু বয়স্ক ব্যক্তিদের নয়, হার্টের অসুখের ক্ষেত্রে সতর্ক হতে হবে তরুণদেরও।
যেসব রোগীরা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা চিকিৎসা বিষয়ক পরামর্শ পাবেন। সিরিয়ালের জন্য যোগাযোগ: ০১৩২২৮৩৯৮৪১।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।